২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে সড়ক দুর্ঘটনায় ২ ভ্যানযাত্রী নিহত

বেনাপোলে রোববার রাতে এক সড়ক দুর্ঘটনায় দুই ভ্যানযাত্রী নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2005, 08:51 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

জানা যায়, বেনাপোল থেকে যশোর অভিমুখে যাওয়ার সময় রাত সাড়ে আটটার দিকে একটি যাত্রিবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি যাত্রিবাহী ভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই প্রদীপ ও শাহানারা নামে দুই ভ্যানযাত্রী নিহত হয়।

পুলিশ ঘাতক বাসটি আটক করলেও এর চালক পালিয়ে যেতে সক্ষম হয়।