২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হোটেল শেরাটনে শুরু হয়েছে তিনদিন ব্যাপী ‘অল ইউনিভর্সিটি ফেয়ার ২০০৫’

ছাত্রছাত্রী এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে দুরত্ব কমিয়ে আনার লক্ষ্যকে সামনে রেখে রাজধানীর হোটেল শেরাটনে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে তিনদিন ব্যাপী ‘অল ইউনিভার্সিটি ফেয়ার ২০০৫’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2005, 10:03 PM

Updated : 26 Apr 2022, 05:58 PM

গ্রামীন ফোনের ‘ডিজুস’ ব্রান্ড এবং দি উইন্ডমিল অ্যাভারটাইজিং লিমিটেড এর যৌথ উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়েছে। মেলায় স্থাপিত ৪০টি স্টলে ২৮টি দেশী বিদেশী শিক্ষা প্রতিষ্ঠান, বাণিজ্যিক ব্যাংক এবং স্টুডেন্ট কাউন্সিল অর্গানাইজেশন অংশ নিচ্ছে।

মেলার প্রবেশ মূল্য রাখা হয়েছে ২০ টাকা। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। ডিজুস কার্ডধারীরা প্রবেশ মূল্যের উপর শতকরা পঞ্চাশ ভাগ ছাড় পাবেন।

বিজ্ঞান ও পযুক্তি মন্ত্রী আব্দুল মঈন খান তিনদিন ব্যাপী এই মেলার উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গ্রামীন ফোনের ব্যবস্থাপনা পরিচালক এরিক অস এবং পরিচালক (মার্কেটিং) কফিল এইচএস মুয়ীদ।

উদ্বোধনী দিনে বিভিন্ন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের কয়েকশ ছাত্রছাত্রী শিক্ষা সংক্রান্ত জানতে মেলায় ভীড় জমায়।

মেলায় অংশগ্রহনকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে সানওয়ে ইউনিভার্সিটি কলেজ, মালয়েশিয়া ইউনিভার্সিটি অব ভিক্টোরিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, ডেফোডিল ইনস্টিটিউট অব আইটি, ঢাকার ইস্টার্ন ইউনিভার্সিটি, নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ, কমার্শিয়াল ব্যাংক অব সিলন, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ, ফরেন এডুকেশন কাউন্সিলিং সেন্টার এবং িি.িবফঁপধঃরড়হ.পড়স.নফ