কানাডা ও থাই স্বাস্থ্যমন্ত্রীর সাথে বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রীর বৈঠক
ব্যাংকক সফররত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বৃহস্পতিবার কানাডা ও থাইল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রীর সাথে বৈঠক করেছেন।
মন্ত্রী থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত ‘মিনিস্টারিয়েল কনসালটেটিভ মিটিং অন হেলথ প্রমোশন ব্যাংকক চ্যাপ্টার, পলিটিক্যাল লিডারশীপ ফর অ্যাকশান’ শীর্ষক সভায় অংশ নেন। দ’ুদিন ব্যাপী এই বৈঠকের বৃহস্পতিবার ছিল শেষ দিন। সংবাদ বিজ্ঞপ্তি।
কানাডার স্বাস্থ্যমন্ত্রী ক্যারোলিন ব্যানেট এর সাথে বৈঠককালে দু’দেশের পারস্পরিক সম্পর্ক ও স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। কানাডার স্বাস্থ্যমন্ত্রী বলেন, একটি উন্নয়নশীল দেশ হিসেবে সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্য অর্জনে বাংলাদেশ সঠিক পথে অগ্রসর হচ্ছে।
থাইল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী ড. সূচাই চারণরত্মাকুল বাংলদেশ থেকে সে দেশে নার্সসহ স্বাস্থ্যকর্মী নিয়োগের ব্যাপারে আগ্রহ ব্যক্ত করেন। ভবিষ্যতে বাংলদেশ থেকে ঔষধ আমদানির ব্যাপারেও আগ্রহ দেখান তিনি।
