২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে এইচআইভি আক্রান্ত ৭,৫০০ জন

এইচআইভি ও এইডস’র বিরুদ্ধে ব্যাপক গণসচেতনতা অব্যাহত থাকার পরও বাংলাদেশে এ রোগে আক্রান্তের সংখ্যা দিনদিন বাড়ছে। সরকারের এক পরিসংখ্যান থেকে এ তথ্য পাওয়া গেছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2005, 12:27 PM

Updated : 26 Apr 2022, 05:58 PM

পরিসংখ্যানে দেখা গেছে, বাংলাদেশে এ পর্যন্ত সাত হাজার পাঁচশ জন এইচআইভি ভাইরাসে আক্রান্ত হয়েছে।

সারা পৃথিবীতে প্রতিদিন নতুন করে প্রায় ১৪ হাজার লোক এইচআইভিতে আক্রান্ত হচ্ছে। আর এ রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে আট হাজার দুইশ’ জন।

সম্প্রতি সেভ দ্য চিলড্রেন ও পায়াকোট এর যৌথ উদ্যোগে এইচআইভি/এইডস এর ওপর আয়োজিত দিনব্যাপী কর্মশালায় এ সব তথ্য প্রকাশ করা হয়।

পাবনা সিভিল সার্জন ডা. হারুনুর রশিদের সভাপতিত্বে দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা ডেপুটি কমিশনার মোহাম্মদ ফিরোজ মিয়া। অন্যান্যদের মধ্যে জেলা শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম ও স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বিভাগীয় ডেপুটি পরিচালক আমাতুজ জোহরা রাবেয়া উপস্থিত ছিলেন।