২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চিকিৎসার জন্যে মান্নান ভূঁইয়ার ঢাকা ত্যাগ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আব্দুল মান্নান ভ্ূঁইয়া চিকিৎসার জন্যে বুধবার দুপুরে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2005, 06:35 PM

Updated : 26 Apr 2022, 05:58 PM

চিকিৎসা শেষে মন্ত্রী ১৭ আগস্ট ঢাকা ফিরবেন বলে আশা করা যাচ্ছে।

মন্ত্রণালয়ের এক তথ্য বিবরণীতে জানানো হয়, মৎস্য ও পশু সম্পদ মন্ত্রী আব্দুল্লাহ্ আল নোমান, বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ মন্ত্রী ড. আব্দুল মঈন খান, এলজিআরডি প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়াসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিমান বন্দরে মন্ত্রীকে বিদায় জানান।