২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ট্যুয়েজডে গ্র“প বৈঠক: বাংলাদেশের সংবিধান সংশোধনের ব্যাপারে কোনও আলোচনা হবে না

ঢাকায় নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত মাতসুশিরো হরিগুচি মঙ্গলবার বলেছেন, গণতন্ত্র নিয়ে আলোচনার জন্য কূটনীতিকদের সংগঠন ট্যুয়েজডে গ্র“প একটি সেমিনারের আয়োজন করেছে, কিন্তু বাংলাদেশের সংবিধান সংশোধনের ব্যাপারে তাদের কোনও এজেন্ডা নেই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2005, 09:45 PM

Updated : 26 Apr 2022, 05:58 PM

তিনি বলেন, সম্মেলন নিয়ে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। সম্মেলনের ব্যাপারে কার্যক্রম চালানোর সময় পররাষ্ট্র মন্ত্রী এম মোর্শেদ খানের মন্তব্য তাকে অবাক করেছে বলে তিনি জানান।

ট্যুয়েজডে গ্র“প কূটনীতিকদের একটি অনানুষ্ঠানিক সংগঠন। ২০০১ সালের ১ অক্টোবরে অনুষ্ঠিত সংসদ নির্বাচন আগে থেকে এ সংগঠন কাজ করে আসছে। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রিটেন, ইইউ, ফ্রান্স ও জার্মানিসহ শীর্ষস্থানীয় কূটনীতিকরা এ সংগঠনে রয়েছেন।

সংগঠকটি একটি সম্মেলনের আয়োজন করেছে, যা এ বছরের ডিসেম্বর কিংবা আগামী বছরের জানুয়ারি মাসে অনুষ্ঠিত হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন কীভাবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করা যায় সে ব্যাপারে আলোচনার জন্য দেশ ও দেশের বাইরের প্রায় চারশ’ কূটনীতিক অংশ নেবে বলে আশা করা হচ্ছে।

কিন্তু সম্মেলনের ব্যাপারে সরকারের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে। সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রী এম মোরশেদ খান কূটনীতিকদের এ সংগঠনের ব্যাপারে উত্তপ্ত বাক্য ছুঁড়ে দিয়েছেন। সম্প্রতি সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, কূটনীতিকদের কূটনৈতিক বিধিমালা মেনে চলা উচিত। কূটনীতি কোনও সিবিএ এজেন্টের কাজ নয়। কোনও তথাকথিত গ্র“পের পরমর্শ মতো শাসন কার্য পরিচালিত হতে পারে না।

সরকার কূটনীতিকদের আচরণকে আভ্যন্তরীণ বিষয়ে অনধিকার হস্তক্ষেপ হিসেবে দেখছেন।

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাম্প্রতিক জাপান সফর সম্পর্কে বলতে গিয়ে জাপানি রাষ্ট্রদূত বলেন, আগামী সংসদ নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে জাপান বাংলাদেশকে সমর্থন দেবে।

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জাপান সফরের বিস্তারিত বিবরণ দেন রাষ্ট্রদূত হরিগুচি।

বাংলাদেশ জাপান ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন এ সেমিনারের আয়োজন করে। সেমিনারে আরও বক্তব্য রাখেন সাউথইস্ট ইউনিভার্সিটির অধ্যাপক শমসের আলী, আমিরুল ইসলাম খান, সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী ও সাইফুল বারী।