২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাইক্ষ্যংছড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র¿সহ দুজন বিদেশী আটক

সন্ত্রাসীদের সাথে কয়েক ঘন্টা গুলি বিনিময়ের পর বান্দরবানের নাইক্ষ্যংছড়ি জোনের বিডিআর সদস্যরা উপজেলার দূর্গম আলেক্ষাং এলাকা থেকে মঙ্গলবার একটি এম ১৬ রাইফেল, একটি ব্রিটিশ এলমএমজি ও বিপুল পরিমাণ বুলেটসহ দুজন বিদেশী গেরিলাকে আটক করা হয়েছে।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2005, 04:57 PM

Updated : 26 Apr 2022, 05:58 PM

বিডিআর সূত্র জানায়, গোপন সূত্রের ভিত্তিতে কমান্ডিং অফিসার লে.কর্ণেল আব্দুল আউয়াল বীর প্রতীক একদল সৈন্য নিয়ে সোমবার রাতে আলেক্ষ্যং এলাকা ঘিরে ফেলে। তাদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা বিডিআর সদস্যরাও পাল্টা জবাব দেয়।

ভোর নাগাদ প্রায় চার ঘন্টা স্থায়ী বন্দুক যুদ্ধের পর সন্ত্রাসীরা আস্তানা ছেড়ে পালিয়ে যাওয়ার সময় দুজন বিদেশী গেরিলা বিডিআর সদস্যদের হাতে ধরা পড়ে। পরে ওই আস্তানায় তল্লাশি চালিয়ে অত্যাধুনিক এসব অস্ত্র উদ্ধার করা হয়।

বিডিআর সূত্র জানিয়েছে, আটককৃতদের ব্যাপক জিজ্ঞাসাবাদের পর তাদের দেওয়া তথ্যানুযায়ী বিডিআর ওই এলাকায় আরো অভিযান চালানোর প্রস্তুতি নিয়েছে।    

আটককৃত বিদেশী দুজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। তবে তারা প্রতিবেশী দেশ মায়ানমারের কোনো বিচ্ছিন্নতাবাদী গ্র“পের সদস্য বলে সংশ্লিষ্টদের ধারণা।

এরআগে নাইক্ষ্যংছড়ি জোনের বিডিআর কমান্ডিং অফিসার লে.কর্ণেল আব্দুল আউয়াল বীর প্রতীকের নেতৃত্বে গত মাসে একই এলাকায় তিনটি অভিযান চালিয়ে বিডিআর সদস্যরা  পাঁচটি একে ৪৭ রাইফেল, আটটি ১২ বোর রাইফেল, কয়েকটি পিস্তল, দুই বাক্স টিএনটি বিষ্ফোরক, ল্যান্ড মাইন, সামরিক পোষাক এবং প্রায় একহাজার রাউন্ড বুলেট উদ্ধার করে। ওইসময় বিডিআর সদস্যদের সঙ্গে সন্ত্রাসীদের কয়েক দফা বন্দুকযুদ্ধ ঘটে।