গাইবান্ধায় কালেক্টরেট ও ইউনিয়ন ভূমি অফিসের ২ শতাধিক কর্মকর্তা--কর্মচারির পদ শূণ্য
গাইবান্ধা জেলা কালেক্টরেট ও জেলার ইউনিয়ন ভূমি অফিসগুলোতে প্রায় দুই শতাধিক কর্মকর্তা--কর্মচারির পদ দীর্ঘদিন থেকে শূণ্য রয়েছে।
এছাড়া জেলা কালেক্টরেটের কর্মকর্তা--কর্মচারির ৬৫০টি পদের মধ্যে ২১৮টি পদ শূণ্য রয়েছে। এরমধ্যে পাঁচজন সহকারি কমিশনার (ভূমি), জেনারেল সার্টিফিকেট কর্মকর্তা, রেভিনিউ ডেপুটি কালেক্টরেটসহ চতুর্থ শ্রেণীর কর্মচারির অনেকগুলো পদ শূণ্য রয়েছে।
এর ফলে গুরুত্বপূর্ণ প্রশাসনিক কাজে স্থবিরতা দেখা দেওয়ায় জনগণের দুর্ভোগ বেড়েছে।
সূত্র জানায়, জেলার সাতটি উপজেলার মধ্যে সাঘাটা, ফুলছড়ি, সাদুল্যাপুর, পলাশবাড়ি ও সুন্দরগঞ্জ উপজেলায় সহকারি কমিশনার (ভূমি) পদ শূণ্য রয়েছে। এসব শূণ্য পদে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন।
এ কারণে জমিজমা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাজ সারতে দূর--দূরান্ত থেকে আসা লোকদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।
