২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ৫

জেলার চান্দনাইশ উপজেলার রওশনঘাটে শুক্রবার সকালে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত এবং পাঁচজন আহত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2005, 09:02 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

সকাল ১০ টায় একটি যাত্রীবাহী মাইক্রেবাস ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এ সময়ে মাইক্রোবাসের চালক জামাল উদ্দিন (৩৮) ও একজন যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়।

দুর্ঘটনায় আহতদের প্রথমে চান্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানাস্তর করা হয়। তাদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পর ট্রাক ড্রাইভার পালিয়ে যেতে সক্ষম হয়।

পুলিশ ট্রাক ও মাইক্রোবাসটি আটক করেছে।