২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের ভুয়া বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে সাবধান

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ভারতের ২০ টি বিশ্ববিদ্যালয়কে ভুয়া বলে ঘোষণা করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2005, 01:48 PM

Updated : 26 Apr 2022, 05:57 PM

ইউজিসি ২০ টি বিশ্ববিদ্যালয়ের তালিকা করে তাদের কোনও প্রকার সনদ দেওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করে। শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য এসব বিশ্ববিদ্যালয়ের কোনও কোর্সে ভর্তি হতে নিষেধ করা হয়েছে।

ভুয়া হিসেবে তালিকাভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে: মৈথিলি বিশ্ববিদ্যালয় (দাড়ভাঙ্গা, বিহার); মহিলা গ্রাম বিদ্যাপীঠ (এলাহাবাদ, উত্তর প্রদেশ); বারানসিয়া সংস্কৃত বিশ্ববিদ্যালয় (বারানসি, উত্তর প্রদেশ); কর্মাশিয়াল ইউনিভার্সিটি লি. (দরিয়াগঞ্জ, দিল্লি); ইন্ডিয়ান এডুকেশন কাউন্সিল অফ উত্তর প্রদেশ (লক্ষেèৗ, উত্তর প্রদেশ); গান্ধি হিন্দি বিদ্যাপীঠ (এলাহাবাদ, উত্তর প্রদেশ); ন্যাশনাল ইউনিভার্সিটি অফ ইলেকট্রো কমপ্লেক্স হোমিওপ্যাথি (কানপুর); নেতাজী সুবাস চন্দ্র বসু বিশ্ববিদ্যালয় (আলীগড়, উত্তর প্রদেশ); ডিডিবি সংস্কৃত ইউনিভার্সিটি (ত্রিচি, তামিলনাড়–); সেইন্ট জন’স ইউনিভার্সিটি (কিষাণটেম, কেরালা); ইউনাইটেড নেশন্স ইউনিভার্সিটি (দিল্লি); ভোকেশনাল ইউনিভার্সিটি (দিল্লি), উত্তর প্রদেশ বিশ্ববিদ্যালয় (মথুরা, উত্তর প্রদেশ); মহারানা প্রতাপ শিক্ষা নিকেতন বিশ্ববিদ্যালয় (প্রতাপগড়, উত্তর প্রদেশ); রাজা এরাবিক ইউনিভার্সিটি (নাগপুর); কিসারওয়ানি বিদ্যাপীঠ (জাবালপুর, মধ্যপ্রদেশ, দিল্লি); এডিআর-সেন্ট্রিক জুরিডিক্যাল ইউনিভার্সিটি (দিল্লি); ভারতীয় শিক্ষা পরিষদ (লক্ষেèৗ, উত্তর প্রদেশ); বিশ্ব বিদ্যাপীঠ (দিল্লি); বাদাগানভি সরকার ওয়ার্ল্ড ওপেন ইউনিভার্সিটি এডুকেশন সোসাইটি (বেলগাঁও) এবং কর্নাটক হ্যান্ডরাইটিং ইউনিভার্সিটি ইন্ডিয়া (ব্যাঙ্গালোর)।