২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হিলি সীমান্তে উত্তেজনা: বিডিআর-বিএসএফ মুখোমুখি

দিনাজপুরের স্বপ্নপুরীতে বিডিআর-বিএসএফ’র সেক্টর কমান্ডার পর্যায়ের ফলপ্রসূ বৈঠকের মাত্র চারদিনের মাথায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বৈঠকে গৃহীত সিদ্ধান্ত উপেক্ষা করেছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2005, 09:32 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

মঙ্গলবার হিলি সীমান্তের ২৮৪/৩৪ সাব পিলারের নিকট নো-ম্যান্স ল্যান্ড থেকে মাত্র ৫০ গজের মধ্যে বিডিআরকে না জানিয়ে বিএসএফ বকশিগঞ্জ ক্যাম্পের সদস্যরা বৈদ্যুতিক লাইন স্থাপনের কাজ শুরু করলে বিডিআর বাধা দেয়। এনিয়ে ওই সীমান্তে বিডিআর-বিএসএফ’র মাঝে উত্তেজনা দেখা দিলে উভয় পক্ষ মুখোমুখি অবস্থান গ্রহণ করে। বর্তমানে সীমান্তে এনিয়ে চাপা উত্তেজনা বিরাজ করছে।