২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি বাদশা ফাহাদের মৃত্যুতে মঙ্গলবার শোক দিবস পালিত, রিয়াদে জানাযায় রাস্ট্রপতির অংশগ্রহণ

সৌদি আরবের প্রয়াত বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ আল সউদের প্রতি সম্মান প্রদর্শন করে মঙ্গলবার জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2005, 06:58 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

এদিন সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধ নমিত রাখা হয়।

এদিকে মরহুম বাদশাহ ফাহাদের জানাযায় অংশ নিতে রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ বর্তমানে রিয়াদে অবস্থান করছেন।

রাষ্ট্রপতি বাদশা খালেদ আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছলে তাঁকে সৌদি রাজকীয় প্রটোকল এবং সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল ইকরামুল হক (অব.) স্বাগত জানান। পরে রাষ্ট্রপতিকে মোটর শোভাযাত্রা সহকারে রিয়াদ ইন্টারকন্টিনেন্টাল হোটেলে নিয়ে যাওয়া হয়।

বিকেলে বিশ্বের অন্যান্য নেতৃবৃন্দের সাথে বাদশাহ ফাহদের নামাজে জানাজায় অংশগ্রহণ করেন।

রাষ্ট্রপতির সফরসঙ্গী হিসাবে রয়েছেন বেসরকারি বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এন এম মুনিরুজ্জামান, রাষ্ট্রপতির প্রেস সচিব এম মোখলেসুর রহমান চৌধুরী এবং অতিরিক্ত পররাষ্ট্র সচিব এ এইচ এম মুনিরুজ্জামান।