কলকাতায় শিশুদের হৃদযন্ত্রে নতুন ভাইরাসের আক্রমণ
চিকিৎসকরা এমন একটি ভাইরাস চিহ্নিত করেছেন যা শিশুদের হৃদযন্ত্র আক্রমণ করে। কলকাতায় একটি শিশুর হৃদযন্ত্রে রহস্যময় ভাইরাস সংক্রমণের পর থেকে তারা এ ব্যাপারে অনুসন্ধান শুরু করেন।
কলকাতায় বর্তমানে রহস্যময় ওই ভাইরাসে আক্রান্ত ১০ টি শিশু বিভিন্ন ক্লিনিকে ভর্তি রয়েছে। নতুন ওই ভাইরাসের অন্যতম লক্ষ্য হচ্ছে হৃদযন্ত্র। ভাইরাসে আক্রান্ত শিশুদের ক্ষেত্রে উপসর্গ হিসেবে একশ’ পাঁচ ডিগ্রি পর্যন্ত জ্বর, অরুচি, বমি বমি, পেটের গোলমাল, প্রচণ্ড মাথাব্যথা দেখা দেয়।
আক্রান্ত শিশুরা নাক দিয়ে পানি পড়া ও অবসন্নতার কথাও জানায়। এদিকে শিশু স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক অপূর্ব ঘোষ বলেন, সবচেয়ে দুশ্চিন্তার বিষয় হচ্ছে, এ ভাইরাসের আক্রমণে হৃদযন্ত্রে পানি জমে। তিনি জানান, এ ভাইরাসে হৃদপিণ্ডের পেশি আক্রান্ত হয় এবং রক্ত প্রবাহে বিঘœ ঘটার ফলে বুকে পানি জমে।
ভাগীরথী নিওশিয়া ওম্যান অ্যান্ড চাইল্ড কেয়ার সেন্টারের পিডিঅ্যাট্রিশিয়ান চন্দন রায় বলেন, কোনও ধরনের পরীক্ষা ছাড়া এটি সনাক্ত করা সম্ভব ছিল না। এক্ষত্রে চিকিৎসকরা প্রাথমিকভাবে ম্যালেরিয়া পরীক্ষার পরামর্শ দেন। পরীক্ষার ফল নেগেটিভ হলে রোগী ভাইরাসে আক্রান্ত বলে ধরে নেওয়া হয়।
ডা. ঘোষ জানান, ভাইরাসটি মহামারীর আকারে ছড়িয়ে পড়ছে যা অত্যন্ত উদ্বেগের বিষয়।
চিকিৎসকদের মতে, যে শিশুরা জ্বরে ভুগছে এবং যাদের চোখ ও শরীর ফুলে গেছে তাদের হৃদযন্ত্রে পানি জমেছে বলে ধরে নেওয়া যায়। এসব শিশুদের ওপর নজর রাখা উচিত।
