২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফজিলাতুন্নেছা হলের ৬ শিক্ষার্থীকে শাস্তি দেওয়া হলে সকল শিক্ষার্থীর হল ত্যাগের হুমকি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের ঘটনায় গঠিত তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলে হলের শিক্ষার্থীরা একসাথে হল ত্যাগের হুমকি দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2005, 05:00 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

শিক্ষার্থীরা মঙ্গলবার ক্যাম্পাসে মিছিল শেষে অপরাজেয় বাংলার সামনে   

এক সমাবেশে একথা বলে।

তদন্ত কমিটির প্রধান কলা অনুষদের ডীন অধ্যাপক সদরুল আমিন উপাচার্য এসএমএ ফায়েজের কাছে সোমবার রিপোর্ট জমা দেন। রিপোর্টে ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার কথা বলা হয়। মঙ্গলবার রাতে সিন্ডিকেট জরুরি সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, দাবি আদায়ের অধিকার চেয়ে আমরা কোনও অপরাধ করিনি।

কোনও শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হলে তারা আবারও আন্দোলনের হুমকি দিয়ে বলেন, তখন এ আন্দোলন হবে পুরো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন।

তারা বলেন, কোনও মিথ্যা তথ্যের ওপর ভিত্তি করে শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।  

বেগম ফজিলাতুন্নেছা হলের শিক্ষার্থীরা ১৩ দফা দাবি আদায়ের আন্দোলনের এক পর্যায়ে ১৭ জুলাই ভারপ্রাপ্ত হল প্রভোস্টসহ আবাসিক শিক্ষকদের ১৪ ঘন্টা অবরুদ্ধ করে রাখে। পরবর্তীতে হলের প্রভোস্ট অধ্যাপক নাসরিন আহমেদসহ আবাসিক শিক্ষকরা পদত্যাগ করেন।