২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রাম ও ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ৩

সড়ক দুর্ঘটনায় রোববার কুড়িগ্রাম ও ফরিদপুরে দুইজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2005, 07:07 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

বিডিনিউজ কুড়িগ্রাম প্রতিনিধি জানান, কুড়িগ্রামের খলিলগঞ্জ বাজার এলাকায় আরকে রোডে রোববার বিকাল ৩ টায় বেপরোয়া ট্রাকের (কুড়িগ্রাম ট-০৫-০০২১) চাকায় পিস্ট হয়ে সাইকেল আরোহী এনজিও কর্মী কালিদাস (৩০) ঘটনাস্থলেই নিহত হয়।

দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ঘাতক ট্রাকটিকে আটক করে রাস্তায় ব্যারিকেড দিলে একঘন্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘাতক ট্রাক ও নিহতের লাশ থানায় নিয়ে যাওয়া হয়েছে।

বিডিনিউজ ফরিদপুর প্রতিনিধি জানান, ফরিদপুর-ঢাকা মহাসড়কের ফরিদপুর সদর উপজেলার চণ্ডীপুর বাজারের কাছে রোববার সকালে একটি যাত্রীবাহী বাস পিছন দিকে থেকে ঢাকাগামী একটি প্রাইভেট কারকে (ঢাকা মেট্টো-ক-১১-১৩৮৮) ধাক্কা দিলে প্রাইভেট কার আরোহী সিরাজুল ইসলাম (৬৫) নামে একজন নিহত হয়। এ সময়ে আরও তিনজন আহত হয়।

আহতরা হলো-সিরাজুল ইসলামের নাতি আকিব (১০), নাতনি সাফু এবং গাড়ির চালক ইউনুস। গুরুতর আহতাবস্থায় তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে ফরিদপুর কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।