ডিবি পুলিশের অভিযানে আগেয়াস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার, ৫ জন গ্রেফতার
পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) নগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে শুক্রবার তিনটি আগ্নেয়াস্ত্র, পাঁ রাউণ্ড গুলি, চাপাতি ও নিষিদ্ধ মাদকদ্রব্য উদ্ধার করেছে।
এসব ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক কর হয়েছে।
পুলিশ জানায়, ডিবি পুলিশের একটি দল নগরীর কোতেয়ালি থানাধীন পদ্মলোচন লেনে মাদক বিরোধী অভিযান চালানোর সময় ৪০ বোতল ফেন্সিডিলসহ রিপন মিয়া (২৬) নামে একজনকে আটক করে।
একই সময়ে ডেমরা থানার মীর হাজিরবাগের মধ্যপাড়া এলাকার শেখ ফারুক আহম্মেদ নামে একজনের বাড়িতে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত তিনজন হলো-ইসমাইল হোসেন (২৬), মামুন (২৬) ও মতি ওরফে মতিন (২৬)।
পুলিশ তাদের কাছ থেকে একটি পাইপ গান, একটি ওয়ান শুটার, পাঁচ রাউণ্ড গুলি এবং দুটি চাপাতি উদ্ধার করে।
গোপন সংবাদের ভিত্তিতে ডিবির অপর একটি দল ডেমরার চাঁদনিমাঠ এলাকায় অভিযান চালিয়ে স্থানীয় অপরাধি লিয়াকত হোসেন ওরফে শিপলুকে আটক করে।
পুলিশ তার কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল ও ১১ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
অপর এক অভিযানে ডিবি পুলিশ লালবাগের বীরেন্দ্র বোস এলাকায় অভিযান চালিয়ে তিন কেজি গাঁজা উদ্ধার করে। তবে তারা এই ঘটনায় সংশ্লিষ্ট কাউকে আটক করতে পারে নি।
এই ঘটনায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।
