২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলাপাড়ায় ইনজেকশনে শ্যাওলা, তোলপাড়

জুলাই ২০০৭ সাল পর্যন্ত মেয়াদ থাকা সত্ত্বেও এমবি ফার্মাসিউটিক্যালস লিমিটেড’র ইনজেকশন নোস্পার (Nospa) মধ্যে শ্যাওলা পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

পটুয়াখালি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2005, 08:02 PM

Updated : 26 Apr 2022, 05:55 PM

খোঁজ নিয়ে জানা যায়, কলাপাড়া পৌর শহরের এক দোকানি ঘন শেওলা ধরা দুটি ইনজেকশন বিক্রি করে বিপাকে পড়েছেন।

ব্যাচ নম্বর-০১৫ এর নোস্পা ইনজেকশনের বাক্সে উৎপাদন তারিখ জুলাই ২০০৪ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ লেখা রয়েছে জুলাই ২০০৭।

এ ব্যাপারে বিডিনিউজের পক্ষ থেকে সংশ্লিষ্ট কোম্পানির প্রধান কার্যালয়ে যোগাযোগ করা হলে জনৈক ব্যক্তি বিষয়টি গুরুত্ব না দিয়ে খুলনা সেলস বিভাগে যোগযোগ করতে বলেন। তবে তিনি অষুধগুলো পাল্টে দেওয়া হবে বলে মন্তব্য করেন।

স্থানীয় একজন চিকিৎসক জানান, ওই ইনজেকশন সাধারনত: পেটের ব্যথা নাশক হিসাবে ব্যবহৃত হয়।