খুলনায় ২ জনের লাশ উদ্ধার
খুলনার ডুমুরিয়া ও তেরখাদা উপজেলা থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
লাশ দুটির পরিচয় পাওয়া গেছে। তারা হল-ডুমুরিয়া উপজেলার রুদাঘোরা গ্রামের হাফিজুর রহমান (৩৫) ও তেরখাদা উপজেলার বাবুল (৩৫)।
পুলিশ জানায়, হাফিজুর রহমান মঙ্গলবার সন্ধ্যায় মধুগ্রামের নিজ চিংড়ি ঘেরে মঙ্গলবার পাহারা দিতে যায়। বুধবার সকাল ৮টায় সে বাড়ি ফিরে না আসায় খোঁজাখুঁজির পর ঘেরের কাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়। তার নাক ও কান দিয়ে রক্ত বের হওয়ার আলামত পাওয়া যায়। এলাকাবাসী মনে করছেন, ঘের সংক্রান্ত বিরোধের জের ধরে তাকে খুন করা হয়েছে।
অপর ঘটনায় তেরখাদা উপজেলার আনন্দনগর বিল থেকে পুলিশ মঙ্গলবার গভীর রাতে বাবুলের বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, প্রতিপক্ষের লোকজন তাকে খুন করে ওই এলাকায় রেখে যায়। বাবুলের বিরুদ্ধে রূপসাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
