প্রশিকা প্রেসিডেন্ট কাজী ফারুকসহ কর্মকর্তাদের মুক্তির এক বছর পালিত
প্রশিকা মঙ্গলবার সংস্থার প্রেসিডেন্ট ড. কাজী ফারুক আহমেদ এবং অন্যান্য কর্মকর্তার কারামুক্তির একবছর পালন করেছে।
৬৬ দিন জেলে কাটানোর পর ২০০৪ সালের এই দিনে কাজী ফারুক হাইকোর্টের নির্দেশে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। প্রশিকা প্রেসিডেন্টসহ আরও বেশ কজন কর্মকর্তাকে গত বছর গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে ১৮টি মামলা করা হয়।
দিনটি পালন উপলক্ষ্যে প্রশিকা তাদের নিজস্ব ভবন এবং বিদ্যালয়গুলোতে রক্ত দান, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
আলোচনা সভায় প্রশিকা প্রেসিডেন্ট ড. কাজী ফারুক বলেন দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন, গণতন্ত্র সুসংহত করা এবং সুশাসন নিশ্চিত করার আন্দোলন থেকে তারা পিছপা হবেন না।
আলোচনা সভায় প্রশিকা প্রেসিডেন্ট ছাড়াও ভাইস প্রেসিডেন্ট ডেভিড উইলিয়াম বিশ্বাস এবং উপ-পরিচালক আব্দুর রব উপস্থিত ছিলেন।
