ফজিলাতুন্নেসা হল সংকট নিয়ে শিক্ষক সমিতির উদ্বেগ, মঙ্গলবার ভিসির সঙ্গে সাক্ষাৎ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেছা হল নিয়ে সৃষ্ট পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সোমবার গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
সমিতির নেতারা বলেন, সমস্যার সুষ্ঠু সমাধানে কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা না নিলে পরিস্থিতি যে কোনও সময় খারাপ দিকে মোড় নিতে পারে।
সোমবার রাতে অনুষ্ঠিত বৈঠকে শিক্ষক সমিতি জানায়, ফজিলাতুন্নেছা হলের প্রাধ্যক্ষ ও কোনও অভিভাবক না থাকায় ছাত্রীরা নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে।
সমিতির সভাপতি ড. আআমস আরেফিন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে সাধারণ সম্পাদক আখতারুজ্জামানসহ নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
শিক্ষক নেতারা ফজিলাতুন্নেছা হল বিষয়ে আলোচনা করতে মঙ্গলবার বিকালে উপাচার্যের সঙ্গে দেখা করবেন বলে জানা গেছে।
