২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পৃথক ঘটনায় লক্ষ্মীপুরে দুইজন নিহত

লক্ষ্মীপুর সদর ও রামগতি উপজেলায় পৃথক ঘটনায় দুইজন নিহত হয়েছে।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2005, 06:57 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

সূত্র জানায়, সোমবার সকালে রামগতি উপজেলার চর লরেন্স গ্রামের মৃত আবু তাহেরের ছেলে আক্তার (১০) নামের এক বালক গাব পাড়তে উঠে ডাল ভেঙ্গে পড়ে গিয়ে সে বুকে প্রচণ্ড আঘাত পায়। এ সময়ে তার নাক ও মুখ দিয়ে প্রচুর রক্ত ক্ষরণ হয়। লক্ষ্মীপুর সদর হাসপাতালে পৌছানোর পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

অন্যদিকে, গত রোববার রাতে সদর উপজেলার দালাল বাজারে এন. কে হাইস্কুলের পাশে বাসের ধাক্কায় সিরাজুল ইসলাম (৭০) গুরুতর আহত হন। পরে তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হলৈ রাত তিনটার দিকে তিনি মৃত্যুবরণ করেন। নিহতের বাড়ি সদর উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর গ্রামে। ময়না তদন্তের মৃতদেহ মর্গে রাখা হয়েছে।