২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রখ্যাত তবলাবাদক ওস্তাদ শাফাত খান আর নেই

প্রখ্যাত তবলাবাদক ওস্তাদ শাফাত আহমেদ খান রোববার নয়াদিল্লির একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রদীপ চক্রবর্তী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2005, 01:38 PM

Updated : 26 Apr 2022, 05:55 PM

গত বছর তিনি পদ্মশ্রী খেতাবে ভূষিত হন।

এক সপ্তাহ আগে পাকস্থলিতে ব্যথাজনিত কারণে ওস্তাব শাফাত খানকে হাসপাতালে ভর্তি হয়। তিনি হেপাটাইটিস-বি রোগে আক্রান্ত বলে চিকিৎসকরা জানান। রোববার সকাল ১০টায় তার মৃত্যু হয়।

তিনি ছিলেন দিল্লী ঘরানার প্রখ্যাত তবলাবাদক ওস্তাব শামা খানের পুত্র।

তিনি ছিলেন অবিবাহিত। মৃত্যুকালে তিনি এক ভাই ও চার বোনসহ অসংখ্য ভক্ত রেখে যান।

শাফাত খান পণ্ডিত রবি শঙ্কর, পণ্ডিত শিব শঙ্কর, ওস্তাব আহমেদ খান, পণ্ডিত ভিমসেন জোসী, পণ্ডিত যশরাজ ও হরি প্রসাদ চৌরাশিয়ার মত ধ্রুপদী শিল্পী ছিলেন।