২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যান্সার নির্ণয়ের সহজ উপায়

এখন থেকে একটি টেষ্টের মাধ্যমেই নির্ণয় করা যাবে ক্যান্সার। এতে সময় লাগবে এক ঘন্টার সামান্য বেশি। খরচ পড়বে সাড়ে সাত হাজার ভারতীয় রূপী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

পার্থ মুখোপাধ্যায়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2005, 04:40 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

পজিট্রন এমিসন টোমোগ্রাফি (পিইটি/সিটি) মেশিনের মাধ্যমে নিখুঁতভাবে সম্পন্ন করা যাবে এই টেষ্ট। মুম্বাইয়ের দি ভভ অটোমেটিক রিসার্চ সেন্টার (বিএআরসি) অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (আইআইএমএস) কে নির্দ্বিধায় এ মেশিন ব্যবহার করতে বলেছে।

এখন থেকে কোন রোগীর ক্যান্সার আছে কি-না ,তা জানার জন্য এক্্র রে, রক্ত পরীক্ষা, আল্ট্রাসাউন্ড, সিটিস্ক্যান, এমআরআই ইত্যাদি বহুবিধ টেষ্টের দরকার হবে না।

ক্যান্সার রোগীরা তাদের কেমোথেরাপী কার্যকর কি না, তাও জানতে পারবে পিইটি টেষ্টের মাধ্যমে। শুক্রবার রাতে বিএআরসি’র দুই সদস্যের একটি টীম এই টেষ্টের ছাড়পত্র দেয়।

এআইআইএমএস মেশিনটি কিনেছে ১৭ কোটি রূপীতে। ইনস্টিটিউটের ইতিহাসে এটিই হচ্ছে সবচে’ বেশি দামে কেনা মেশিন।

এআইআইএমএস এর নিউক্লিয়ার মেডিসিন ডিপার্টমেন্ট এর নিয়ন্ত্রণে থাকবে এই মেশিন।

ডা. অরুণ মালহোত্রার নেতৃত্বে এই টীমে আছেন তিনজন ফিজিশিয়ান, একজন ফিজিসিষ্ট এবং একজন কেমিষ্ট। গত ১০ বছর যাবত তারা এই প্রযুক্তির ওপর প্রশিক্ষন দিচ্ছেন।