২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জালনোট সনাক্ত করতে কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক

জালনোট সনাক্ত করতে ব্যাংক কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণের উদ্যেগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি জালনোট প্রতিরোধ সংক্রান্ত সমন্বয় কমিটির ৮১তম সভায় এই সিদ্ধান্ত হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2005, 05:53 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

সভা সূত্রে জানা যায়, বর্তমানে জালনোট সংক্রান্ত বিচারাধীন মামলার সংখ্যা ২,০০০ এরও বেশি।

তবে জালনোটের সাথে স্থানীয় প্রভাবশালী মহলের জড়িত থাকার কারনে মামলার সাক্ষীগণ ভয়ে সাক্ষী দিচ্ছে না বলে আভিযোগ রয়েছে।

১০০ ও ৫০০ টাকা মূল্যমান নোট বেশি জাল হওয়ার কারনে ইতিপূর্বে নোটের নিরাপত্তা বৈশিষ্ট্যের কিছুটা পরিবর্তন আনা হয়।

তারপরও জালনোট বন্ধ করা সম্ভব হয়নি।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, দেশে বর্তমানে জালনোটের পরিমাণ শত কোটি টাকার মতো।