২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠিতে কেরোসিনের কৃত্রিম সংকট, তিনদিনে দাম বেড়েছে দ্বিগুন

ঝালকাঠিতে কেরোসিন তেলের কৃত্রিম সংকট সৃষ্টি হওয়ায় তিনদিনে দাম প্রায় দ্বিগুন বেড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2005, 07:10 PM

Updated : 26 Apr 2022, 05:53 PM

কোন কোন জায়গায় টাকা দিয়েও কেরোসিন মিলছে না। এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীর কারসাজিতে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়।

বর্তমানে ঝালকাঠি শহরে ৩৫ থেকে ৪০ টাকা এবং গ্রামে ৪৫ টাকা লিটার দরে কেরোসিন তেল বিক্রি হচ্ছে। তিনদিন আগে বিক্রি হয়েছে ২৬ থেকে ২৮ টাকা লিটার দরে।

স্থানীয় তেল ডিপোগুলোতে পর্যাপ্ত পরিমানে কেরোসিন মজুদ থাকা সত্ত্বেও এ ধরণের পরিস্থিতির সৃষ্টি হওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।