২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তিপূর্ণভাবে চলছে সুনামগঞ্জ উপ-নির্বাচনে ভোট গ্রহণ

সুনামগঞ্জ-৩ আসনের উপ-নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। আওয়ামী লীগ নেতা সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের মৃত্যুতে আসনটি শূণ্য হয়ে যায়।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2005, 03:02 PM

Updated : 26 Apr 2022, 05:53 PM

সেনাবাহিনী, বিডিআর ও আনসার সদস্যদের নিয়ে গড়া নিরাপত্তা বাহিনীর ব্যাপক উপস্থিতির মাঝে বুধবার সকাল ৮টা থেকে আসনের ১২৭টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়।

নির্বাচনের প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী কোনও অনাকাক্সিক্ষত ঘটনা ঘটেনি। তারপরও জগন্নাথপুর এলাকায় ভোটারদের কম উপস্থিতির খবর পাওয়া গেছে।

সংসদে প্রধান বিরোধী দল বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচন বয়কট করেছে।