নোবেল পুরস্কারের মনোনয়ন পেয়ে বিব্রত পরিস্থিতিতে পড়েছি: ড. ইউনুস
ড. মুহম্মদ ইউনুস অর্থনীতিতে এ বছরের নোবেল পুরস্কারের জন্যে মনোনিত হওয়ার পর মানুষের উচ্ছাস নিয়ে তিনি বর্তমানে বিব্রতকর পরিস্থিতিতে আছেন।
বিডিনিউজ’র সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এ প্রসঙ্গে বলেন, আমি এখন বিব্রতকর পরিস্থিতিতে আছি। অনেক মানুষ ভাবছে, আমি ইতিমধ্যে পুরস্কার পেয়ে গেছি। প্রতি বছর অনেকেই নোবেল পুরস্কারের জন্যে মনোনিত হন।
দারিদ্র নিরসনের জন্যে বিশ্বখ্যাত ক্ষুদ্র ঋণ পদ্ধতির জনক ড. ইউসুস জানান, তিনি বন্ধু, অনুসারী, শুভানুধ্যায়ী ও রাজনৈতিক নেতা ও গ্রামের মানুষদের কাছ থেকে টেলিফোন ও এনএসএস পেয়েছেন।
ফোন করার এবং অভিনন্দন জানানোর জন্যে তিনি সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে বলেন, পুরস্কার না পেলে মানুষ মন খারাপ করুক আমি তা চাই না। তিনি আরও বলেন, আমি জানি না কারা নোবেল পুরস্কারের জন্যে আমাকে মনোনীত করেছেন।
তিনি আরও বলেন, মানুষের কাছ থেকে এত বিস্ময়কর প্রতিক্রিয়া আমি আশা করিনি। এই ঘটনায় আমার মনে হয়েছে, মানুষ খারাপ সংবাদের চেয়ে ভাল সংবাদ প্রত্যাশা করে। একটি ছোট সুসংবাদ তাদের খুশি করে। মানুষ এমন একটা পরিবেশ চায়. যেখানে সফলতার জন্যে কাজ করতে পারবে।
ড. ইউনুসের স্ত্রী ড. জাফরি ইউনুস বিডিনিউজকে বলেন, নোবেল পুরস্কারের জন্যে তার স্বামীর নাম প্রস্তাব হওয়ায় তিনি খুশি। তিনি আরও জানান, এর আগে অমর্ত্য সেন যেবার নোবেল পেয়েছিলেন, তখনও ড. ইউনুসের নাম প্রস্তাব হয়েছিল।
ক্ষুদ্র ঋণ কর্মসূচির মাধ্যমে তার অসামান্য অবদান রাখায় বিভিন্ন দেশের একদল নোবেল বিজয়ী ২০০৫ সালের নোবেল পুরস্কারের জন্যে ড. ইউনুসকে মনোনিত করেছেন।
