২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা সেতু নির্মাণে জাপান জোর সমর্থন দিয়েছে: মোরশেদ খান

বাংলাদেশের অনুরোধে সাড়া দিয়ে জাপান প্রস্তাবিত পদ্মা সেতু নির্মাণে জোর সমর্থন জানিয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2005, 10:15 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

পররাষ্ট্র মন্ত্রণালয়ে শনিবার বিকেলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে মোরশেদ খান সাংবাদিকদের জানান, আমরা ১ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে প্রস্তাবিত পদ্মা সেতু নির্মাণে জাপানের সহযোগিতা চেয়েছিলাম। কেননা, কোনও দেশ বা দাতার একার পক্ষে এ খরচ বহন করা সম্ভব না।

তিনি আশা প্রকাশ করেন, জাপান থেকে সহায়তা পেলে আমরা এডিবি ও বিশ্বব্যাংকসহ অন্যান্য দাতাগোষ্ঠীর সাথেও সাহায্যের জন্যে আলোচনা করতে পারব।