২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘শিবিরের ধীরা ও এখলাছ বোমা মেরে সাংবাদিক বেলালকে হত্যা করে’

খুলনার সাংবাদিক শেখ বেলাল উদ্দিন হত্যা মামলায় আনোয়ার হোসেন আদালতে স্বীকারোক্তি দিয়েছে। আনোয়ার হোসেন তার স্বীকারোক্তিতে জানায়, এ কিলিং মিশনে অংশগ্রহণ করে গ্রেফতারকৃত সাবেক শিবির ক্যাডার শাহাবুদ্দিন লস্কর ধীরা ও বহিস্কৃত শিবির নেতা এখলাছুর রহমান এখলাছ।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2005, 12:01 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

শনিবার মুখ্য মহানগর হাকিম শেফিনা বেগমের কাছে ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিতে আনোয়ার এ তথ্য জানায়। আনোয়ার এখলাছের মোবাইল ফোনের দোকানের ব্যবসায়িক পার্টনার।

আনোয়ার স্বীকারোক্তিতে বলে, সাংবাদিক বেলালের ওপর ধীরা ও এখলাস পরিকল্পিত ভাবে বোমা হামলা চালায়। তবে এ বোমা হামলায় সে নিজে জড়িত নয়।

পুলিশ আনোয়ারকে এ মামলার সাক্ষী করেছে বলে জানা যায়।