২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডাকাতি করে পালাবার সময় ৯ ডাকাত ধৃত, ৪ পুলিশ আহত

যশোরের শিল্পশহর নওয়াপাড়ায় শুক্রবার রাত তিনটার দিকে ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় পুলিশের হাতে ধরা পড়েছে নয় ডাকাত।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2005, 03:15 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

এসময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছ্্ুঁড়লে চারজন পুলিশ কনস্টেবল আহত হয়।

এদের মধ্যে কনস্টেবল আজগর আলীকে আশংকাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অপর তিন আহত কনস্টেবল বাবর আলী, গিয়াসউদ্দিন ও আলমগীর চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ জানায়, নওয়াপাড়ার জয়েন্ট ট্রেডিং কর্পোরেশনের ২ নং ঘাটের ১১ নং গোডাউনের তালা ভেঙ্গে ২৫ থেকে ৩০ জনের একদল ডাকাত ৪০৯ বস্তা টিএসপি (তিউনেশিয়া) সার ট্রাকে করে নিয়ে যাওয়ার সময় যশোর-খুলনা মহাসড়কের টার্মিনাল এলাকায় পুলিশ তাদের থামতে বলে। ডাকাতরা ট্রাক থামাতে না চাইলে পুলিশ তাদেরকে চ্যালেঞ্জ করে। এসময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে চার  কনস্টেবল আহত হয়।

পুলিশ ডাকাত নেতা আবুল কালামসহ নয়জনকে গ্রেফতার করে এবং সারসহ ট্রাকটি (যশোর-ট-১১-১১৫৯) আটক করে।

অভয়নগর থানার ওসি ধৃতদের আন্ত:জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য বলে উল্লেখ করেন।

এ ব্যাপারে অভয় নগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।