গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া উপজেলার ভবের চর বাসস্ট্যান্ডে শুক্রবার রাতে মাইক্রোবাসের চাপায় পিষ্ট হয়ে এক পথচারী নিহত হয়েছে।
নিহত পথচারীরর নাম সফিক মিয়া (৪০)।
পুলিশ মাইক্রোবাসের চালক আল-আমিনকে গাড়িসহ (ঢাকা মেট্রো-চ-৫১-৪২০৪) গ্রেফতার করেছে।
এদিকে এই দুর্ঘটনাকে কেন্দ্র করে মহাসড়কটিতে প্রায় আধঘন্টা যানবাহন চলাচল বিঘিœত হয়।
পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
