পিরোজপুরে বেড়ি বাঁধ ভেঙ্গে ৭টি গ্রাম প্লাবিত
একটানা বর্ষণ এবং পানির তোড়ে পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলার কলারোন বেড়ি বাঁধের প্রায় এক কিলোমিটার ভেঙ্গে চারটি গ্রাম প্লাবিত হয়েছে। ফলে দু’হাজার হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে।
তিন দিনের টানা বর্ষনে এবং কচানদীর পানির তোড়ে বৃহস্পতিবার দুপুর থেকে কলারোন বেড়ি বাঁধের প্রায় এক কিলোমিটার ভেঙ্গে যায়। একই সাথে কলারোন, কালিপাড়া, কলাইয়া, চ-িপুর এবং লাউরখালরি চর প্লাবিত হয়। জিয়ানগর উপজেলা কৃষি কর্মকর্তা জানান, বেড়ি বাঁধ ভেঙ্গে যওয়ায় দুই’শ হেক্টর রোপা আমন বীজতলা, ১৫’শ হেক্টর আউশ ধান, আড়াই হেক্টর জমির পেঁপে গাছ নষ্ঠ হওয়ার আশংকা রয়েছে।
এছাড়া জেলার মাঠবাড়িয়া উপজেলার মাঝের চর, ভান্ডারিয়ার হরিনপালার চরাঞ্চল পানিতে তলিয়ে গেছে। এসব এলাকার জনসাধারণ পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করেছে।
