২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিষাদগ্রস্ত রোগীদের জন্য নতুন চিকিৎসা পদ্ধতির উদ্ভাবন

জার্মানির একদল বিজ্ঞানী বলেছেন, মারাত্মক বিষাদগ্রস্তে আক্রান্তদের জন্য তারা নতুন ধরনের চিকিৎসা পদ্ধতি আবিস্কার  করেছেন। তাদের মতে, নতুন পদ্ধতিটি ইলেক্ট্রো-শক পদ্ধতির মত স্মৃতিশক্তির ক্ষতি করবে না। ব্রিটিশ জার্নাল অব সাইকিয়ার্টির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2005, 11:18 AM

Updated : 26 Apr 2022, 05:52 PM

বন ইউনিভার্সিটি ক্লিনিকের গবেষকরা জানান, কম আক্রমণাত্মক ও বিকল্প পদ্ধতিতে চৌম্বকত্ব উত্তেজনা ব্যবহার করে এ থেরাপি দেয়া হয়।

তাদের মতে, বেশির ভাগ বিষাদগ্রস্ত রোগীরা ঔষধ সেবন অথবা মনস্তাত্ত্বিক চিকিৎসা নিয়ে উপকৃত হলেও, তাদের মধ্যে পাঁচ ভাগ আছেন, যারা প্রকৃতই কোন উপকার হয় না।

বিষাদগ্রস্ত রোগীদের জন্য ইলেক্ট্রোশক থেরাপি অন্যতম একটি চিকিৎসা। কিন্তু মস্তিস্কের উপর এটি এমনভাবে ক্রিয়া করে, যা কিনা প্রায়ই রোগীদের স্মৃতিশক্তিকে দূর্বল করে দেয়।

আর তাই বন সাইকিয়াট্রিক ক্লিনিকের গবেষকরা এমন একটি থেরাপির কথা ভাবছিলেন, যা মস্তিস্কসহ অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়া হ্রাস করবে। তাদের সে চিন্তা থেকেই চৌম্বকত্ব উত্তেজনা ব্যবহারের মাধ্যমে নতুন এ পদ্ধতির উদ্ভাবন হয়েছে। এতে চৌম্বকত্ব উত্তেজনা সৃষ্টিকারী একটি কয়েল রোগীর কপালে লাগানো হয়। এটা এমনভাবে মস্তিস্কে উত্তেজনা সৃষ্টি করে, যা পরবর্তীতে মস্তিস্কে দূর্বল একধরনের বিদ্যুত প্রবাহের সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

গবেষকদের দাবি, চিকিৎসার সময় রোগীকে পুরোপুরি জাগিয়ে রেখেই এই চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করা হয়ে থাকে। এ কারণেই রোগীর মস্তিস্কের কোন ক্ষতিই হয় না বলে তারা জানান।