২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চালের মূল্য বৃদ্ধি: সংগ্রহ অভিযানের সফলতার ব্যাপারে স্থায়ী কমিটির সন্দেহ

সরকার নির্ধারিত চালের মূল্য এবং বাজার মূল্যের মধ্যে তারতম্য থাকায় খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটি বৃহস্পতিবার বোরো চাল সংগ্রহ অভিযানের সফলতার ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2005, 09:29 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

সরকার মোটা চালের দাম কেজি প্রতি ১৪ দশমিক ৫০ টাকা নির্ধারণ করে দিলেও ঢাকা ও তার আশেপাশে এ চাল ১৭ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া পার্বত্য চট্টগ্রাম, নোয়াখালী এবং বরিশালেও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে চালের দাম বেশি।

বৃহস্পতিবার স্থায়ী কমিটির বৈঠকে মন্ত্রণালয় জানিয়েছে যেসব এলকায় চালের দাম বেশি সেসব এলাকা থেকে চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা কমিয়ে আনা হয়েছে। 

বৈঠকের একটি সূত্র জানায়, পরিবহন খরচ ও চাঁদাবাজির কারণে ঢাকাসহ অনেক জায়গায় চালের মূল্য বেড়েছে।

গত ২৫ এপ্রিল বোরো সংগ্রহ অভিযান শুরু হয় এবং সরকার এ পর্যন্ত   ৬ লাখ ২০ হাজার মেট্রিক টন চাল সংগ্রহ করেছে। তবে মন্ত্রণালয় সেপ্টেম্বর নাগাদ ১০ লাখ মেট্রিন টন চাল সংগ্রহের আশা করছে।

সরকার নির্ধারিত মূল্য ও বাজার মূল্যের মধ্যে পার্থক্য থাকার কারণে আমন সংগ্রহ অভিযান ব্যর্থ হওয়ায় স্থায়ী কমিটি খাদ্য সংকট এড়াতে খাদ্যশস্য আমদানি করার পরামর্শ দিয়েছে।

দেশে বর্তমানে ৮ লাখ মেট্রিক টন চাল ও গম মজুদ রয়েছে বলে মন্ত্রণালয় জানায়।