২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙ্গামাটিতে শান্তিচুক্তির সমর্থক ১ জন খুন, ১ জন অপহৃত

রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার ইসলামপুর আশ্রায়ন প্রকল্প এলাকার তাল্যাছড়ি গ্রামে সন্ত্রাসীদের গুলিতে রোববার সমীরণ চাকমা (৩০) নামে একজন নিহত ও চিরঞ্জিত চাকমা নামে এক ব্যাক্তি অপহৃত হয়েছে।

রাঙ্গামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2005, 08:39 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

সংশ্লিষ্টদের ধারণা, শান্তিচুক্তি বিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)  এ ঘটনার জন্য দায়ী।

নিরাপত্তা বাহিনী সূত্র জানায়, পরে সেনা সদস্যরা ঘটনাস্থল থেকে পয়েন্ট টুটু বোরের দুটি তাজাগুলি ও একটি গুলির খোসা উদ্ধার করে। 

সোমবার সকালে সমীরণ চাকমার লাশ ময়না তদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। নিহত সমীরণ ও অপহৃত চিরঞ্জিত চাকমা শান্তিচুক্তির সমর্থক বলে জানা গেছে।