২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার শীর্ষ ১০ জিপিএ--৫ প্রাপ্ত প্রতিষ্ঠান

ঢাকার ভিকারুন্নিসা নুন স্কুল এবারো এসএসসি পরীক্ষায় ৪৬৪টি জিপিএ গ্রেড--৫ নিয়ে নগরীর অন্যতম ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শীর্ষ স্থান দখলে রেখেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2005, 07:29 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

গত বছরও ওই স্কুলটি ৪২১টি জিপিএ গ্রেড--৫ নিয়ে শীর্ষস্থানে ছিল।

ঢাকা বোর্ড থেকেই এবারও সবচেয়ে বেশি জিপিএ গ্রেড--৫ পেয়েছে। সারাদেশের ১৭ হাজার ২৭৬ জন জিপিএ গ্রেড--৫ প্রাপ্ত শিক্ষার্থীর মধ্যে সর্বোচ্চ ছয় হাজার ১৭৪ জনই ঢাকা শিক্ষা বোর্ডের।

৪৫২টি জিপিএ গ্রেড--৫ নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে আইডিয়াল স্কুল ও কলেজ। ১৮০টি জিপিএ--৫ নিয়ে তৃতীয় অবস্থানেই রয়েছে মতিঝিল মডেল উচ্চ বিদ্যালয়।

জিপিএ--৫ প্রাপ্তির দিক থেকে মনিপুর উচ্চ বিদ্যালয় ও উত্তরা রাজউক মডেল স্কুল ও কলেজের অবস্থান রয়েছে যথাক্রমে চতুর্থ ও পঞ্চম অবস্থানে। মনিপুর উচ্চ বিদ্যালয় পেয়েছে ১৭৯টি এবং রাজউক স্কুল পেয়েছে ১৫৬টি।

সরকারি ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয় ১৪৮টি জিপিএ--৫ নিয়ে ষষ্ঠ এবং মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় ১৩৬টি নিয়ে সপ্তম অবস্থান দখল করেছে।

১৩১টি জিপিএ--৫ নিয়ে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের অবস্থান রয়েছে অষ্টমে। নবম অবস্থানে রয়েছে ধানম-ি বালক উচ্চ বিদ্যালয়। তাদের সংগ্রহে রয়েছে ১২৩টি জিপিএ--৫। ১০৯টি জিপিএ--৫ নিয়ে দশম স্থান দখল করে নিয়েছে হলিক্রস বালিকা উচ্চ বিদ্যালয়।

অপরদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের এক হাজার ৬৪১ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের মাত্র চারজন জিপিএ--৫ অর্জন করেছে।