২০০৩-০৪ অর্থবছরে ৮৪০ কোটির টাকার ইলিশ উৎপাদন বেড়েছে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের ফলে সাম্প্রতিককালে ইলিশের উৎপাদন উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে।
২০০৩-০৪ অর্থবছরে ৮৪০ কোটির টাকার ৬৫ মেট্রিক টন ইলিশ বেশি উৎপাদিত হয়েছে।
বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী একথা জানান। প্রধানমন্ত্রী আরও বলেন, জাটকা নিধন বন্ধ করতে সরকার সংশ্লিষ্টদের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং তাদের পুনর্বাসনে একটি পরিবকল্পনা বাস্তবায়ন করেছে।
খালেদা জিয়া আরও জানান, নির্বিঘেœ ডিম পাড়ার সুবিধার্থে ইলিশের জন্যে চারটি অভয়ারণ্য তৈরির সিদ্ধান্ত চূড়ান্ত করেছে সরকার। এ চারটি এলাকা হচ্ছে চাঁদপুর (একশ মাইল) শাহবাজপুর (৯০ মাইল), তেতুলিয়া (একশ মাইল) এবং পটুয়াখালীর কলাপাড়া।
