‘কর ন্যায়পাল বিল, ০৫’ ও ‘দি বাংলাদেশ ফ্লাগ ভেসেলস (প্রোটেকশন) (সংশোধনী) বিল, ০৫’ সংসদে উত্থাপন করা হয়েছে
‘কর ন্যায়পাল বিল, ২০০৫’ এবং ‘দি বাংলাদেশ ফ্লাগ ভেসেলস (প্রোটেকশন) (সংশোধনী) বিল, ২০০৫’ সংসদীয় স্থায়ী কমিটিতে যাচাই-বাছাই শেষে বুধবার জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে।
অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি মুশফিকুর রহমান এবং নৌপরিবহন মন্ত্রণালয় সংক্রান্ত কমিটির সভাপতি গোলাম মোহাম্মদ সিরাজ বিল দুটি পরীক্ষা নিরীক্ষা করে সংসদে উপস্থাপন করেন।
বিল দুটি আগামী রোববার সংসদে পাস করা হতে পারে।
এছাড়াও বুধবার সংসদে নাগরিক পরিচয়পত্র সংক্রান্ত একটি মনোযোগ আকর্ষণী নোটিশের নিষ্পত্তি হয়।
স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হলে দিনের শুরুতেই প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার জন্যে নির্ধারিত ৩০ মিনিট প্রশ্নের উত্তর দেন। পরে প্রশ্নের জবাব দেন আইন মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ এবং পানি সম্পদ মন্ত্রী হাফিজউদ্দিন আহমেদ।
সংসদের অধিবেশন বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত মুলতবি করা হয়েছে।
