২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় ভূয়া র‌্যাব কর্মকর্তা গ্রেফতার

খুলনায় বুধবার র‌্যাব পরিচয়ে চাঁদাবাজি করার সময় র‌্যাবের হাতেই ধরা পড়েছে এক ভূয়া র‌্যাব কর্মকর্তা।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2005, 02:12 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

ভূয়া র‌্যাব কর্মকর্তার নাম মোহাম্মদ আব্দুল কাদের (৪০)।

সূত্র জানায়, ভূয়া র‌্যাব কর্মকর্তা কাদের খালিশপুর নেভাল হেড কোয়ার্টার ২ নং গেট এলাকা থেকে শেখ ইউনুস আলীর কাছ থেকে ২৫ হাজার টাকা চাঁদা নেয়ার সময় গোপণ সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ সদস্যরা তাকে হাতেনাতে ধরে ফেলে।

জানা যায়, দাবিকৃত ৫০ হাজার টাকার মধ্যে ১৪ জুন চাঁদাবাজ কাদের প্রথম দফায় ইউনুস আলীর কাছ থেকে ২৫ হাজার টাকা নেয়। বাকি ২৫ হাজার টাকা নেওয়ার সময় র‌্যাব সদস্যরা তাকে গ্রেফতার করে খালিশপুর থানায় সোপর্দ করে।

এ ব্যাপারে একটি মামলা হয়েছে।