২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় স্বামী-স্ত্রী, ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রী খুন

সাতক্ষীরার শ্যামনগরে বৃহস্পতিবার গভীর রাতে দুর্বৃত্তরা এক দম্পতিকে এবং ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যৌতুকের দাবিতে পাষন্ড স্বামী তার স্ত্রীকে খুন করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2005, 06:00 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

এক দল অজ্ঞাত দুর্বৃত্ত বৃহস্পতিবার রাতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মোহিন্দি গ্রামের আনোয়ার হোসেন ও তার স্ত্রী কোহিনূরকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে।

শুক্রবার সকালে আনোয়ারের লাশ একটি গাছে ঝুলন্ত অবস্থায় এবং কোহিনূরের লাশ পুুকুরে ভাসমান অবস্থায় পাওয়া যায়। উভয় মৃতদেহে আঘাতের চিহ্ন রয়েছে বলে এলাকাবাসী জানায়।

অন্য এক ঘটনায়, বৃহস্পতিবার মধ্যরাতে যৌতুকের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নূপাড়া গ্রামে পাষণ্ড স্বামী শিশু মিয়া তার স্ত্রী রেহানা বেগমকে (২০) নৃশংসভাবে খুন করে লাশ রশিতে ঝুলিয়ে রাখে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

এ ব্যাপারে সরাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ ঘাতক স্বামী শিশু মিয়াকে গ্রেফতার করতে পারেনি।