জ্বালানি মন্ত্রণালয়ের হাইড্রোকার্বন ইউনিটের ভাগ্য ঝুলে রয়েছে
বিদ্যুৎ জ্বলানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতাধীন হাইড্রোকার্বন ইউনিটের ভাগ্য এখন দোদুল্যমান। বৃহস্পতিবার এ প্রকল্পের প্রথম পর্যায়ের ইউনিটের কার্যক্রমের অবসান হয়েছে।
সরকার এখনও এ ব্যাপারে কোন সিদ্ধান্ত নেয়নি যদিও একটি সাহায্য সংস্থা এর দ্বিতীয় পর্যায়ের কার্যক্রমের জন্য অর্থায়নে প্রস্তত।
ইউনিটের কর্মকর্তারা বুধবার সদ্য নিয়োগপ্রাপ্ত জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমানের সাথে সাক্ষাৎ করতে চেষ্টা করে ব্যার্থ হয়েছেন। আগামী ২ জুলাই এ ইউনিটের ভাগ্য নিয়ে আলোচনার জন্য একটি বৈঠক অনুষ্ঠিত হতে পারে।
নোরাডের অর্থায়নে ১৯৯৯ সাথে হাইড্রোকার্বন ইউনিট প্রতিষ্ঠিত হয়। নরওয়ে পেট্রোলিয়াম অধিদপ্তরের সাথে এক চুক্তির আওতায় গৃহীত এ উদ্যোগের মধ্য দিয়ে জ্বালানিখাতে সুনির্দিষ্ট কিছু লক্ষ্য অর্জনের চেষ্টা করা হয়।
প্রতিষ্ঠার পর থেকে দেশের প্রেট্রোলিয়াম খাতের কার্যক্রমে এইচসিইউ গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। এক্ষেত্রে কতিপয় বিশেষজ্ঞও তৈরি হয়েছে। জ্বালানি সংক্রান্ত তথ্যের জন্য একটি স্বল্প পরিসরের ডাটা ব্যাংক গঠিত হয়েছে। এর সাহায্যে মাসিক রিপোর্ট তৈরি করা হচ্ছে।
জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের কারিগরি অংশ হিসেবে হাইড্রোকার্বন ইউনিট প্রয়োজনীয় মতামত, বিশ্লেষণ ও তথ্য সরবরাহ করছে।
প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের জন্য ১ কোটি ১৮ লাখ টাকার বাজেট দিয়েছে নোরাড। প্রথম পর্যায়ের জন্য বাজেট ছিলো ১৩১ দশমি ৩৬ মিলিয়ন টাকা।
