২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি

ভোলায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2005, 06:39 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

অতিরিক্ত জেলা দায়রা জজ এসএম সোলায়মান বৃহস্পতিবার সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের চরমনচা গ্রামের স্ত্রী লাইজুকে হত্যার দায়ে স্বামী নজরুল ইসলামকে ফাঁসির আদেশ দিয়েছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০০৩ সালের ৯ জুলাই নজরুল ইসলাম যৌতুকের দাবীতে স্ত্রী লাইজুকে বেদম মারধর করলে ঘটনাস্থলেই মারা যায় সে।

এ ঘটনায় দুই বছর ধরে মামলা চলর পর সাক্ষ্য প্রমানের ভিত্তিতে বৃহস্পতিবার জেলার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে আসামী নজরুল ইসলামকে মৃত্যুদন্ডাদেশ দেয়া হয়। তবে মামলার অপর আসামি মঞ্জুরুল আলমকে বেকসুর খালাস দেন আদালত।