বিদেশি জাহাজের ধাক্কায় নৌ পন্টুন ক্ষতিগ্রস্ত
চট্টগ্রামে বিএনএস ঈশা খাঁ বন্দরে সোমবার সন্ধ্যায় বিদেশি জাহাজের ধাক্কায় একটি নৌ পন্টুনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
বন্দর কর্তৃপক্ষ এমভি-সিসি-কোপেনহেগেন নামের জাহাজটির ক্যাপ্টেনকে আটক করেছে।
এ ব্যাপারে তদন্তের জন্য নৌ ও বন্দর কর্তৃপক্ষ পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে।
সূত্র জানায়, সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে নিয়ন্ত্রণ হারিয়ে ওই বোঝাই জাহাজটি বার্জ পন্টুনে ধাক্কা মারে।
এ ঘটনার পরপরই নৌ কর্মকর্তা এবং বন্দর কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছেন।
