কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকা পৌঁছেছেন
কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আহমাদ বিন আব্দুল্লাহ আল-মাহমুদ এক সরকারী সফরে শুক্রবার ঢাকা পৌঁছেছেন।
পররাষ্ট্র সচিব হেমায়েতউদ্দিন তাকে বিমানবন্দরে স্বাগত জানান।
আল-মাহমুদ কাতার সরকারের ১৭ জন পদস্থ কর্মকর্তার একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।
শনিবার তিনি পররাষ্ট্র মন্ত্রী এম মোরশেদ খানের সঙ্গে সাক্ষাৎ করবেন। এ পর্যায়ে বাংলাদেশ এবং কাতারের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা অনুষ্ঠিত হবে।
বৈঠককালে জনশক্তি ও বেসামরিক বিমান চলাচলসহ ইতোমধ্যে চিহ্নিত পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করা হবে বলে উভয় পক্ষ আশা প্রকাশ করেছে।
