২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোম্পানিগঞ্জে ৮ বছর ধরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার পদ খালি

দীর্ঘ আট বছর ধরে কোম্পানিগঞ্জ উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তার পদটি খালি রয়েছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2005, 01:49 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

বর্তমানে বেগমগঞ্জ উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা রুকসানা লাকী ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে এ পদে দায়িত্ব পালন করলেও বিগত দুই বছরে তিনি অফিস করেছেন মাত্র একদিন।

উপজেলা মহিলা বিষয়ক দপ্তরে কর্মরত সহকারী কর্মকর্তা সাহিদা আলম বিডিনিউজকে জানান, দীর্ঘদিন মহিলা বিষয়ক কর্মকর্তার পদটি খালি থাকায় এই দপ্তরের কর্মকান্ডে স্থবিরতা বিরাজ করছে।

এছাড়া বিভিন্ন কাজে ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে গিয়েও অনেক সময় হয়রানির শিকার হতে হয় এবং সময় মতো কাজ হয় না বলেও অভিযোগ রয়েছে।

জানা যায়, দীর্ঘ ৮ বছরে উপজেলায় মোট ৪০ জন মহিলাকে মাত্র একটিমাত্র প্রশিক্ষণ দেওয়া সম্ভব হয়েছে। প্রকল্প এলেও কর্মকর্তার সমন্বয়হীনতায় তা ভেস্তে যায়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম ডি আল-আমীন বিডিনিউজকে জানান, মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে বিষয়টি লিখিতভাবে জানানো হয়েছে এবং তারা তড়িৎ ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দিয়েছেন।