মেহেরপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের যুবক মোহাম্মদ উজ্জ্বল আলী (২০) মঙ্গলবার সকাল ৮টায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছে এবং তার মা ও ছোট বোন এ সময় আহত হয়।
স্থানীয় সূত্র জানায়, উজ্জ্বল গোসল করে ভেজা লুঙ্গি বিদ্যুতের তারে শুকাতে দেওয়ার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় তার মা ফাতেমা বেগম (৫০) এবং ছোট বোন রেহানা (১৫) তাকে বাঁচাতে জাপটে ধরলে তারাও গুরুতর আহত হয়।
বর্তমানে মা-মেয়ে মেহেরপুর জেনারেল হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন আছে বলে জানা যায়।
