২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় দুই চরমপন্থী এবং মানিকগঞ্জে যুবতীর লাশ উদ্ধার

পুলিশ বুধবার খুলনায় চরমপন্থী দুই সদস্য ও মানিকগঞ্জ থেকে অজ্ঞাত এক যুবতীর লাশ উদ্ধার করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2005, 06:50 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

পুলিশ বুধবার সকাল সাড়ে ৬টায় খান জাহান আলী থানাধীন অফিল জুট মিলের সামনে তরিকুল ইসলাম শিবলু (৩৫) এবং নগরীরর খালিশপুর এলাকা থেকে ভোর ৪টায় জাকির (২৮) নামে চরমপন্থী দল পূর্ব বাংলার কম্যুনিস্ট পার্টি’র (এমএল, জনযুদ্ধ) দুই সদস্যের লাশ উদ্ধার করেছে।

পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

মানিকগঞ্জ থেকে বিডিনিউজ সংবাদদাতা জানান, জেলার ঘিওর উপজেলার বালিয়াখোরা ইউনিয়নের বামনা গ্রামের একটি পাট ক্ষেতে পুলিশ বুধবার সকালে অজ্ঞাত এক যুবতীর (২০) লাশ উদ্ধার করেছে।

পুলিশ জানায়, নিহত যুবতির দু’ পা বাঁধা ছিল এবং গলায় ফাঁসির দাগসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে ধর্ষনের পর হত্যা করা হয় বলে পুলিশ ধারণা করছে।

পুলিশ ময়না তদন্তের জন্য লাশ মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এ ব্যাপারে ঘিওর থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।