২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগামী সপ্তাহ থেকে ভারতে ইলিশ মাছ রপ্তানি করা যাবে

বাংলাদেশের রপ্তানিকারকরা আগামী সপ্তাহ থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে ইলিশ মাছসহ অন্যান্য মাছ রপ্তানি করতে পারবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2005, 08:15 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

পশ্চিমবঙ্গের প্রাণীসম্পদ দপ্তরের কর্মকর্তাদের সাথে এক জরুরী বৈঠক শেষে মৎস্যমন্ত্রী কিরন্ময় নন্দ মঙ্গলবার বিডিনিউজকে এ তথ্য জানান।

পশ্চিমবঙ্গের মানুষের খাবারের রুচি ও বাংলাদেশের মাছের ওপর তাদের নির্ভরতার কথা বিবেচনা করে ভারতের কেন্দ্রীয় সরকার মাছ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন বলে কিরন্ময় নন্দ জানান।

গত দেড় মাস ধরে বাংলাদেশ থেকে মাছ রপ্তানি বন্ধ ছিল। ভারত প্রতি বছর বাংলাদেশ থেকে ৪০০০ মেট্রিক টন মাছ আমদানি করে, এর মধ্যে ইলিশ মাছের পরিমান ৫০০ মেট্রিক টন।

পশ্চিমবঙ্গের মৎস্য অধিদপ্তর বেনাপোল স্থল বন্দরের সন্নিকটে আমদানিকৃত মাছের গুনাগুণ পরীক্ষা করে ‘ সেনিটারি সার্টিফিকেট’ প্রদানের জন্য একটি কেন্দ্র স্থাপন করবে।

কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ‘হিলসা এক্সপোর্টার্স এসোসিয়েশন’। সমিতির একজন প্রতিনিধি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রচেষ্টায় সমস্যাটির সমাধান করা সম্ভব হয়।