২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে চট্টগ্রামের শিবির ক্যাডার সাজ্জাদ গ্রেফতার

র‌্যাব সদস্যরা সোমবার সন্ধ্যায় বন্দর নগরী চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদকে রাজধানী থেকে গেফতার করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2005, 12:25 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

সূত্র জানায়, সাজ্জাদ জামাতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের ক্যাডার। চট্টগ্রামে ২০০০ সালের ১২ জুলাই সংঘটিত চাঞ্চল্যকর ৮ ছাত্রলীগ সদস্য হত্যাকান্ডের দায়ে সে অভিযুক্ত।

র‌্যাব-৩ এর সদস্যরা তাকে গ্রেফতার করে।

সূত্র জানায়, সাজ্জাদ শিবির ক্যাডার গিয়াস হাজারিকার হাজারিকা বাহিনীর সেকেন্ড ইন কমান্ড। শিবির ক্যাডার গিয়াস গত ২ জুন র‌্যাবের সঙ্গে ক্রস ফায়ারে নিহত হয়।

র‌্যাব জানায়, নিহত হাজারিকার সঙ্গে সাজ্জাদের ঘনিষ্ঠতা ছিলো।

সাজ্জাদ তার অন্যতম গডফাদার হাজারিকার বাসায় আশ্রয়ও নিয়েছিলো।