২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ড. আলতাফ হোসেন ও ড. কেরামতের রাবি’র উপচার্য ও উপ উপচার্য হিসেবে দায়িত্বগ্রহণ

প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও কেন্দ্রীয় জিয়া পরিষদের সহ-সভাপতি ড. এম আলতাফ হোসেন রোববার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে এবং ফলিত পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মামনুনুল কেরামত উপ উপাচার্য হিসাবে দায়িত্ত গ্রহণ করেছেন।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2005, 08:55 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

রোববার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফারুক আহমেদ সিদ্দিকী সাক্ষরিত পৃথক পৃথক নিয়োগপত্রের মাধ্যমে উপাচার্য ও উপ উপাচার্য নিয়োগ সংক্রান্ত চুড়ান্ত আদেশ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পৌঁছায়।

সাবেক উপাচার্য ড. ফাইসুল ইসলাম ফারুকীকে বিশ্ববিদ্যালয় মজ্ঞুরী কমিশনের সদস্য ও উপ উপাচার্য ডঃ শাহাদাত হোসেন মন্ডলকে পাবলিক সার্ভিস কমিশনের সদস্য পদে নিয়োগ দেয়া হয়েছে। সংশ্লিষ্টদের কাছেও শিক্ষামন্ত্রণালয় থেকে নিয়োগ সংক্রান্ত আদেশ একই সময়ে পাঠানো হয়েছে ।

নব নিযুক্ত উপাচার্য ড. এম আলতাফ হোসেনের জন্ম চাঁপাইনবাবগজ্ঞের চান্দলাই গ্রামে ১৯৪৫ সালের ১ জানুয়ারি। তিনি ১৯৬৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রানিবিদ্যা বিভাগ থেকে প্রথম শ্রেনীতে প্রথম স্থান লাভ করেন। ১৯৭৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসাবে শিক্ষকতায় যোগদান করেন। ১৯৮৬ সালে অধ্যাপক পদে উন্নীত হন। ১৯৯৪ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্যের দায়িত্ত পালন করেন।

উপ উপাচার্য ড. মামনুনুল কেরামতের জন্ম কুষ্টিয়ায় ১৯৫২ সালে। ১৯৭৭ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিজ্ঞান বিভাগ থেকে প্রথম শ্রেনীতে উত্তীর্ণ হন। ১৯৮০ সালে একই বিভাগে প্রভাষক হিসাবে যোগ দেন। ১৯৯৭ সালে অধ্যাপক পদে উন্নীত হন। ড. কেরামত রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও প্রক্টর হিসাবে দায়িত্ব পালন করেছেন।

এদিকে আনুষ্টানিক ভাবে যোগদানের পর উপাচার্য ও উপ উপাচার্যকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারি ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতা কর্মীরা অভিনন্দন জানান।